[Readers of other languages are encouraged to use Google Translate to read the content in their own language! The Google Translate tool is available right here on this page—simply locate it and click!]
আল্লাহু আকবার
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সূত্রঃ গুগল
সার্চ/jinmanb.blogspot.com তারিখঃ
আল্লাহু তা’য়ালার গোলাম, রাসূলুল্লাহ (সাঃ) এঁর উম্মত-
জনাব আরিফ উল্যাহ
চৌধুরী, গ্রাম- গোবিন্দপুর, পোঃ হাজীর বাজার, উপজেলা- ফেনী সদর, জেলা- ফেনী,
বাংলাদেশ হতে
(প্রয়োজনে ০১৭১৮৯৮১৩৪৪ অথবা ০১৮২২৮৫৯৯৯১ নাম্বারে অথবা jinarif1@gmail.com এ ইমেইল এড্রেসে প্রশ্ন প্রেরকের সাথে যোগাযোগ করুন)
জনাব গ্রাম- , পোঃ উপজেলা-, জেলা- , বাংলাদেশ এর প্রতি নিম্নোক্ত প্রশ্ন সমূহের উত্তর প্রদানের জন্য অনুরোধ করছি।
প্রশ্নসমূহঃ
১। আমার মায়ের নানা সৈয়দ বংশীয় ছিলেন। আমার মা তাঁর ভাগ্নির মেয়ে।
অর্থাৎ নানার মেয়ের সংসারের ভাগ্নির মেয়ে। তাহলে ইসলামী আইন অনুযায়ী নানা যদি সৈয়দ
হয়, নানার মেয়ে সৈয়দ হবে এবং ভাগ্নি সৈয়দ হবে ও ভাগ্নির মেয়ে সৈয়দ হবে। নানার
নাতনির মেয়ে হিসেবে আমার মা একজন সৈয়দা এবং সে সূত্রে আমরা ৩ ভাই ও ২ বোন সৈয়দ
বংশীয়। মানে মায়ের দিক থেকে আমাদের বংশ সৈয়দ বংশ। অবশ্য বাবার বংশ হিসেবে আমাদের
নামের পরে বর্তমানে চৌধুরী রয়েছে। কিন্তু আমি আমার মায়ের বংশ সৈয়দ হিসেবে থাকতে
চাই। ফলে আমি প্রয়োজনীয় সকল স্থান হতে আমার ও আমার সন্তানদের নামের পূর্বে
সৈয়দ/সৈয়দা লিখে এবং আমাদের সকলের নামের পরে চৌধুরী শব্দটি স্থায়ী ভাবে কর্তন করে
ও এভাবে সংযোজন ও বিয়োজন করে আমাদের মা সহ আমার ও আমার সন্তানদের নাম এফিডেভিট
করবো ইনশা’আল্লাহ। এ লক্ষ্যে আপনার নিকট ২টি বিষয় জানতে চাই। বিষয়গুলো হচ্ছে-
(ক) উপরোক্ত বর্ণনা অনুযায়ী আমার মায়ের দিক থেকে আমাদের বংশ সৈয়দ বংশ
হিসেবে বৈধ কিনা? আমার মায়ের সাথে কথা বলে ও এর সত্যতার বিষয়ে বিচার-বিশ্লেষণ করে
উত্তর প্রদানের জন্য অনুরোধ করছি।
(খ) এফিডেভিট করে বংশীয় পরিচয় পরিবর্তনে আমার এ উদ্যোগের সাথে আমাকে
হেলপিং এর বিষয়ে আপনার সমর্থন ও সহযোগিতা থাকবে কিনা?
২। ২০০১ সনে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়নগঞ্জ, এ
স্কুলে শিক্ষকতা করা কালীন আমার মন, ব্রেন ও শরীরে জ্বীন বা জ্বীন জাতির একটি
সম্প্রদায়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানে আমার মধ্যে জ্বীন জাতির উদ্ভব ঘটে।
যারা আজো আমার শরীরে সক্রীয় ভাবেই অবস্থান করছে। যা অনুভব আর ক্রিয়াশীল আকারে আলো
আর বাতাসের মতোই অনুভবশীল, দৃশ্যমান ও বিশ্বাস যোগ্য। এ বিষয়ে আপনাদের নিকট
নিম্নোক্ত প্রশ্ন সমূহের উত্তর জানতে চাই-
(ক) সত্যিই কি আমার শরীরে জ্বীন বা জ্বীন সম্প্রদায় রয়েছে? এবং তা কি
ক্রিয়াশীল, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য? এবং এরা কি পুরো একটি সম্প্রদায় (?), না শুধু
একজন জ্বীন? আপনার মন্তব্য লিখুন।
(খ) আমার শরীরে অবস্থানরত ও বসবাস করতে থাকা এ জ্বীন বা জ্বীন
সম্প্রদায় আমাদের এলাকার এবং এ পর্যন্ত যত স্থানে গিয়েছি সকল স্থানের কারো কোনরুপ
ক্ষতি সাধন করেনি। এবং এ পর্যন্ত আমার বা আমার জ্বীনের বিরুদ্বে কেউ কোনরুপ অভিযোগ
উত্থাপন করেনি এবং আমরা কারো জন্য কোনরুপ হুমকি স্বরুপও নয়। আমরা সম্পূর্ণ নির্দোষ
ও নিরপরাধ। এ বিষয়ে আপনার মন্তব্য লিখুন।
(গ) এ জ্বীন বা জ্বীন সম্প্রদায়কে কি আপনি ঈমানদার, মুসলিম এবং
আল্লাহ ভীরু ও আল্লাহ ভক্ত মনে করেন? আপনার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখান।
(ঘ) জনাব আরিফ উল্যাহ চৌধুরী এর সাথে থাকা জ্বীন বা জ্বীন সম্প্রদায়
তার ইন্তেকাল পর্যন্ত কি তার সাথে থাকতে পারেন? বা কতদিন বা কতকাল থাকতে পারেন। এ
বিষয়ে আপনার অভিমত লিখুন।
(ঙ) সর্বোপরি তাকে কি একজন জ্বীনমানব বলা যায়? সংক্ষেপে এ বিষয়ে
আপনার অভিমত জানতে চাই।
৩। জ্বীনমানব বিষয়ক সংশ্লিষ্ট পোস্ট সমূহ ar900.com এ ওয়েব এড্রেস
থেকে jinmanb.blogspot.com এ গুগল লোকেশনে স্থানান্তর করার সময় শুধুমাত্র উক্ত
পোস্ট সমূহের টাইটেল বা শিরোনাম এবং থামনিল ও এগুলোর নাম্বারিং ব্যতিত আর কোন
কিছুতে বা কোথাও পরিবর্তন করা হয়নি। অবশ্য পরে পোস্ট সমূহের মান উন্নয়ন কল্পে এ
গুলো পরিবর্ধন করা হতে পারে। তাই কিছুদিন পর পর উক্ত গুগল লোকেশনে সার্চ করে
সংশ্লিষ্ট সকলের এগুলো দেখা উচিত ও প্রয়োজনে সংশ্লিষ্ট ঐ পোস্ট এর কমেন্টস সেকশনে
অভিযোগ প্রদান করা উচিৎ। আপনার ক্ষেত্রে যদি বিষয়টি প্রয়োজনীয় হয়, তবে এ বিষয়ে
আপনার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করুন।
[বিঃদ্রঃ উপর্যুক্ত এ প্রশ্নপত্রটি যাদের নিকট ম্যানুয়েলী পাঠানো হয়েছে, তাদের প্রতি প্রেরিত এ চিঠি ও তাদের নিকট থেকে প্রাপ্ত চিঠির প্রতি উত্তর jinmanb.blogspot.com এ গুগল লোকেশনের উক্ত পোস্টে আপলোড করা থাকবে। প্রয়োজন মনে করলে গুগল সার্চে ক্লিক করে jinmanb.blogspot.com লিখে সার্চ করলে তা দেখা যাবে। ইতিপূর্বে এ বিষয়ক পটভূমি ও ব্যাকগ্রাউন্ড সমূহ ar900.com এ ডোমেনে লিপিবদ্ধ ছিলো। সেখান থেকে উপরোক্ত ডোমেনে স্থানান্তর করা হবে। সংশ্লিষ্ট সবাইকে উক্ত গুগল ডোমেনে আপগ্রেড করা কালীন আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিবর্তন করে ফেললে তা অভিযোগ আকারে উক্ত পোস্ট এর কমেন্টস সেকশনে জানানোর জন্য অনুরোধ করা হলো। উত্তর প্রদান করতে প্রয়োজন মনে করলে, এ বাস্তব গল্পের সকল পটভূমি ও ব্যাকগ্রাউন্ড ar900.com অথবা jinmanb.blogspot.com এ প্ল্যাটফর্ম দ্বয়ের যে কোন একটিতে লিপিবদ্ধ রয়েছে; সেখান থেকে দেখে নেয়া যেতে পারে। এছাড়া সম্মানিত পাঠক বর্গ আপনারাও সবকিছু যাচাই করতে পারেন। সবকিছুই আমার অনলাইন প্ল্যাটফর্ম সমূহে ওপেন রয়েছে। অন্যদিকে যাদেরকে চিঠি দেয়া হয়েছে, তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আপনার প্রতি প্রেরিত এ চিঠির উত্তর প্রদান করবেন। যেহেতু চিঠির প্রতি উত্তরটি আমি-ই টাইপ করে পাঠিয়েছি, শুধু প্রযোজ্য ক্ষেত্রে সামান্য একটু লিখে বা শুধু কলমের খোঁচা লাগিয়ে, আর চিঠিটি ও এর প্রতি উত্তরটি ভালো করে পড়তে এবং প্রতি উত্তরের নিম্নে স্বাক্ষর প্রদান করতে এর চাইতে বেশি সময় লাগার কথা নয়।]
প্রাপ্তিস্বীকার বিনীত নিবেদক,
(আরিফ উল্যাহ চৌধুরী)
আল্লাহু আকবার
বিসমিল্লাহির রাহমানির
রাহীম
সূত্রঃ গুগল সার্চ/jinmanb.blogspot.com
তারিখঃ
আল্লাহু তা’য়ালার গোলাম, রাসূলুল্লাহ (সাঃ) এঁর উম্মত-
জনাব গ্রাম- , পোঃ উপজেলা-, জেলা- , বাংলাদেশ হতে
জনাব আরিফ উল্যাহ চৌধুরী, গ্রাম- গোবিন্দপুর, পোঃ হাজীর বাজার, উপজেলা- ফেনী সদর, জেলা-
ফেনী, বাংলাদেশ কর্তৃক প্রেরিত চিঠির উত্তর প্রদান।
প্রশ্নের ক্রমানুসারে ধারাবাহিক উত্তর সমূহঃ
১। (ক) জ্বী। মায়ের দিক থেকে আমাদের/আপনাদের বংশ সৈয়দ বংশ। এ বিষয়ে আমি
আমাদের/আপনার মায়ের সাথে কথা বলেছি এবং আপনার সাথে যে জ্বীন বা জ্বীন সম্প্রদায়
আছে তাকেও এ বিষয়ে বুঝতে চেস্টা করেছি। সবকিছু বিচার-বিশ্লেষণ করে আমি
আপনাকে/তোমাকে উপর্যুক্ত এ স্বাক্ষ্য প্রদান করলাম।
(খ) জ্বী। অবশ্যই আমিএ বিষয়ে সম্ভব মত সব ধরনের সাপোর্ট ও সহযোগিতা
প্রদান করবো।
২। (ক) জ্বী, রয়েছে। জ্বী
অবশ্যই আপনার শরীরে যে জ্বীন রয়েছে তা ক্রিয়াশীল, স্পষ্ট ও বিশ্বাসযোগ্য। তবে
এটি কি শুধু একটি জ্বীন, না পুরো একটি জ্বীন সম্প্রদায়, এ বিষয়টি আমার কাছে
পরিপূর্ণভাবে ক্লিয়ার না। তারপরও আমার কাছে যতটুকু মনে হয়েছে এতে আমি মনে করি,
পুরো একটি জ্বীন সম্প্রদায়। অর্থাৎ আপনার/তোমার সাথে শুধু একটি জ্বীন নয়, পুরো
একটি জ্বীন সম্প্রদায় রয়েছে। আমি আপনার/তোমার গত প্রায় ২৩ বছর জীবনের
কথাবার্তা, চালচলন ও আচার-ব্যবহার, ইশারা-ইঙ্গিত, শারীরিক-মানসিক বিভিন্ন
অঙ্গভঙ্গি এবং বিভিন্ন পশু পাখি ও অন্যান্য ক্রিয়াশীল সৃষ্টি জগতের সাথে আপনার
রিলেশন ইত্যাদি খুব গভীরভাবে পর্যালোচনা করে উপরোক্ত বিষয়ে এই সাক্ষ্য প্রদান
করলাম।
(খ) জ্বী। যদিও জ্বীনের পরিচয় দিতে গিয়ে মানুষ ভুলবশত:, বিশেষ করে
যেখানে আপনি/তুমি আপনার/তোমার প্রথম পরিচয় পর্ব আরম্ভ করেছিলে/করেছিলেন সেখানকার
মানুষ শুধু অনুমান ও ধারণায় বশবর্তী হয়ে; অর্থাৎ বিশেষ করে আপনার/তোমার নিজ
বাড়ি, নিজগ্রাম ও নিজ শহরের কেউ কেউ বিষয়টি না বুঝে, বা না বুঝতে পেরে
আপনার/তোমার এই পরিচিতি পর্বের প্রথম দিকে আপনাকে/তোমাকে দোষী সাব্যস্ত করেছিল।
কিন্তু মূলত আপনি/তুমি ছিলেন/ ছিলে নির্দোষ। তাই আমি উপরোক্ত কথার সাথে সম্পূর্ণ
একমত। অর্থাৎ আপনার/তোমার দ্বারা আমার বা আমাদের কোন ক্ষতি সাধন হয়নি। আপনি/তুমি
আমাদের কারো কোন ক্ষতি সাধন করেননি/করোনি। যেহেতু আমরা আপনাকে/তোমাকে গত প্রায় ২৩
বছর ধরে দেখেছি। এর আগেও যখন আপনার/তোমার শরীরে জ্বীন ছিল না বা আমরা দেখতে পাইনি,
তখনও আপনার/তোমার শিশুকাল থেকে প্রায় ২৩ বছর ধরে আমরা আপনার/তোমার সাথে মিলেমিশে
ছিলাম। তখনও আপনি/তুমি কারো কোনরুপ ক্ষতি সাধন করেননি/করোনি। আপনি/তুমি ছিলেন/ছিলে
সরল প্রকৃতির সাদাসিদে মানুষ। সে বিচারে আমি মনে করি আপনি/তুমি ভবিষ্যতেও
দেশ-বিদেশের মুসলিম/অমুসলিম কালো/ধলো কারো জন্য কোন রুপ হুমকি স্বরূপ নয়।
(গ) জ্বী, আমি আপনার এই জ্বীন
বা জ্বীন সম্প্রদায়কে ঈমানদার ও মুসলিম সম্প্রদায় ভুক্ত মনে করি। যেহেতু ঈমান
ওয়ালা কাজ, নামাজ, কুরআন তেলাওয়াত ও মসজিদের প্রতি আপনার মুহাব্বত দেখতে পাওয়া
যায়। এবং তোমার/আপনার শরীরে জ্বীন আগত হওয়ার পর, গত প্রায় ২৩ বছর ধরে এ
মোহাব্বত আরো অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া গিয়েছে। সেই হেতু আমি আপনার/তোমার
বিষয়ে এই মন্তব্য প্রদান করলাম।
(ঘ) জ্বী, আমি মনে করি থাকতে
পারেন। যেহেতু তোমার/আপনার এ জ্বীনকে তাড়াতে গিয়ে, তোমার/আপনার মরহুম বাবা ও
ভাইয়েরা অনেক চিকিৎসা তদবীর করেছে; এবং এই কাজে তোমার/আপনার জায়গা জমিও প্রায়
সব বিক্রি করে ফেলতে হয়েছে। কিন্তু আজ ২৩ বছর ধরেও এ জ্বীনকে বা জ্বীন সম্প্রদায়কে
তোমার/আপনার নিকট থেকে কেউ তাড়াতে পারেনি। যার জন্য আমি মনে করি, এ জ্বীন বা
জ্বীন সম্প্রদায়ের কোন একটি উদ্দেশ্য রয়েছে; এবং তা হয়তো শুধু তোমাকে/আপনাকে
ঘিরেই। না হয় এতদিনে হয়তো ওরা অন্য কারো দেহে চলে যেতে পারত; বা তোমাকে/আপনাকে
অন্তত ছেড়ে যেতে পারতো। কিন্তু তারা তা করেনি। আবার এই জ্বীন জাত ইচ্ছে করলে হয়তো
তোমাকে/আপনাকে স্থায়ী ভাবে পাগল বা মানসিক রুগী করে ফেলতে পারতো অথবা এভাবের
উপর দায়েম ও কায়েম করেও রাখতে পারতো। কিন্তু তাও তারা করেনি। যেহেতু ওরা তোমার
সাথে গত একটা দীর্ঘ সময়, প্রায় ২৩ বছর ধরে থেকেছে। তাই হয়তো তোমাকে নিয়ে তারা
কোন উদ্দেশ্য সফল করতে চেষ্টা করছে বা করবে অথবা করে চলেছে; এবং তাদেরকে যেহেতু
ফরহেজগার মুসলিম বলেই দেখতে পাচ্ছি; সুতরাং আমি তোমার/আপনার বিষয়ে উপরোক্ত এই
মন্তব্য প্রদান করলাম।
(ঙ) জ্বী, বলা যায়। যেহেতু আপনি/তুমি একজন আমাদের মতই মানুষ
ছিলেন/ছিলে। এবং আমরা আপনার/তোমার জন্মের পর থেকে এ পর্যন্ত তোমার/আপনার সাথে
একসাথে, এ সমাজে মিলেমিশে বসবাস করছি বা এখন পর্যন্ত করে চলেছি। সে হিসেবে আমরা
বলছি যে, আপনার/তোমার বয়স প্রায় ২৩ বছর হওয়া পর্যন্ত আমরা আপনার/তোমার নিকট এই
ধরনের কোন কিছু দেখতে পাইনি বা পাওয়া যায়নি; এবং এরপর গত প্রায় ২৩ বছর ধরে
অদ্যাবদি, অর্থাৎ পূর্বোক্ত ঐ একই সময়, মানে ২৩ বছর আপনার/তোমার শরীরে জ্বীন বা
জ্বীন সম্প্রদায়ের আবির্ভাব দেখতে পাওয়া গিয়েছে। তবে এটি কখনো প্রকাশ্য ছিলো,
আবার কখনো গুপ্ত ছিলো। ফলে একদিকে যেমন একটা বড় ধরনের সময় আপনি/তুমি আমাদের
নিকট মানুষ হিসেবে ছিলে; ঠিক তেমনি আবার সে পরিমাণ, মানে সমান সমান সময় ব্যাপিয়াই
তোমাকে/আপনাকে আমরা জ্বীন হিসেবেও, মানে জ্বীনের ক্রিয়েটিভিটি হিসেবেও দেখতে
পাচ্ছি। আপনার/তোমার মাঝে মানুষের ক্রিয়েটিভিটিও রয়েছে; আবার মানুষের ক্রিয়েটিভিটি
নয়, বা মানুষ যা করতে পারে না এমন, বা সাধারণ মানুষের দ্বারা যা সম্ভব না, এরুপ
ক্রিয়েটিভিটিও রয়েছে, যা আমরা দেখতে পেয়েছি। মহান আল্লাহ দুনিয়ায় ২ জাত সৃষ্টি
করেছেন। একটি মানুষ, অপরটি জ্বীন। যেহেতু তোমার/আপনার অনেক গুলো বৈশিষ্ট মানুষের
হতে পারে না; অর্থাৎ মানুষ এসব করতে পারে না বিধায়, আমরা এসব বৈশিষ্ট্য জ্বীনের
বলে বুঝে নিয়েছি। যা তোমার/আপনার সাথে কিছু দিন থাকা ছাড়া বা তোমাকে/আপনাকে গভীর
ভাবে পর্যবেক্ষণ করা ছাড়া হয়তো সাধারণ দৃষ্টিতে বুঝা যাবে না। তবুও বিষয়টি
দুনিয়ার আর কোথাও এভাবে দেখতে পাওয়া না যাওয়ার কারণে ও বিশ্বাস অবিশ্বাসের
ক্ষেত্রে; যেহেতু মানুষ অদেখা বিষয়ে বিশ্বাস করতে রাজী না; তথাপি তোমার/আপনার
বিষয়ে আমার কাছে বিশ্বাসযোগ্য বলেই মনে হয়েছে। ফলে আমি আপনাকে/তোমাকে একজন
জ্বীনমানব বলে আখ্যায়িত করলাম।
৩। এ প্রশ্নটি আমার ক্ষেত্রে
প্রযোজ্য নয়। / হ্যাঁ, আমি আপনার/তোমার বর্তমান লোকেশনে এ কনটেন্ট সমূয়
স্থানান্তরিত করার বিষয়টি অর্থাৎ তোমার/আপনার বর্তমান লোকেশন
jinmanb.blogspot.com এ google ব্লগার ওয়েব এড্রেসটি ভালো করে দেখেছি। এতে
আপনি/তুমি বর্তমান পোস্ট সমূহের টাইটেল, থামনিল ও নাম্বারিং করা ছাড়া আর কোন পরিবর্তন
করেননি/করোনি। আমি কিছুদিন পরপর এই লোকেশনটি ভিজিট করবো ইনশাল্লাহ; এবং যে কোন
অগ্রহণযোগ্য পরিবর্তন লক্ষ্য করলে অবশ্যই সকলের জ্ঞাতার্থে আপনার/তোমার নিকট এর
কারণ জানতে চাইবো। অথবা সকলের জ্ঞাতার্থে সংশ্লিষ্ট পোষ্টের কমেন্ট সেকশনে এর
বিরুদ্ধে অভিযোগ দাখিল করবো ইনশাআল্লাহ।
বিনীত নিবেদক,
স্বাক্ষর ও তারিখ-
নাম
(বিঃদ্রঃ পোস্টটি প্রকাশের কমপক্ষে ১৫ দিন পর এ পোস্টের সর্বশেষে লিখিত পরিশেষ অংশ পোস্টটি আপডেট করে লিখা হবে। পরিশেষ অংশ এ জন্য লিখা হবে যে, আমার পরিবার ও বংশীয় সদস্য এবং পরিচিত ব্যক্তিবর্গের মধ্যেকার যারা চিঠির উত্তর দেননি, তারা হয়তো কোন কারণে দেননি বা যে কোন প্রতিবন্ধকতা থাকার কারণে দিতে পারেননি অথবা আমায় হিংসা করে দেননি অথবা যে কারণেই না দেন না কেন; কিন্তু আমি কোন মিথ্যা আবেদন করেছি কিনা, এ বিষয়ে কেউ আমাকে বেড় কমেন্টস করেছে কিনা; সে বিষয় গুলো এনালাইসিস করে তা ক্লিয়ার করার জন্য এ অংশটি লিখা হবে। এছাড়া এর আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে, কমেন্টস সমূহ পর্যালোচনার মাধ্যমে ar900.com থেকে জ্বীন সম্পর্কিত প্রবন্ধগুলো আপগ্রেড করতে কোন রকম পরিবর্তন করেছি কিনা তা নিশ্চত হওয়ার উদ্দেশ্যে। সর্বোপরি এ পোস্টের একটি সঠিক ও সত্য সারাংশ প্রদানই হবে এ অংশের মূল কাজ। অতএব যারা আমাকে চিনেন ও জানেন; তাদের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আমার এ পোস্ট বা এ সম্পর্কিত বিষয় গুলোতে যদি মিথ্যা বা নেগেটিভ জাতীয় অন্যায় আবদার বিষয়ক বিন্দুমাত্রও কিছু পেয়ে থাকেন; তাহলে দয়া করে অবশ্যই কমেন্টস করবেন ও আমাকে জানাবেন।)
১। সালমা আক্তার (আমার স্ত্রী)
২। হালিমা খাতুন (আমার মা)
৩। মোঃ হানিফ সওদাগর, বিশিষ্ট্য ব্যবসায়ী, সমাজসেবক ও রাজৈনতিক ব্যক্তিত্ব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), গোবিন্দপুর, হাজীর বাজার, ফেনী।

















0 Comments