বিসমিল্লাহির রাহমানির রাহীম
 |
| জিন আগমনের উদ্দেশ্য |
পোস্টটির প্রকাশকালঃ ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
"সৈয়দ জিন আরিফের মাধ্যমে পৃথিবীতে জিন আগমনের বা প্রকাশ্য হওয়ার পিছনে জিনদের এবং এ জিনদেরকে পেয়ে সৈয়দ জিন আরিফের লক্ষ্য ও উদ্দেশ্য কী?"
আমি কে এবং কী আমার পরিচয়, এসব সম্পর্কে এখন থেকে আর কিছু আমি লিখতে চাই না!
তবে আজও এটুকু জানাচ্ছি যে, মানুষ হিসেবে আমার মনে হয়, আমার শরীরে এবং আমার সাথে, যে একজন জিন রয়েছে তার নেতৃত্বে তারা একদল মোমেনা মুসলিম মহিলা জিন!
সে বা তারা আসলে একজন না সর্বমোট কতজন, এ বিষয়ে তারা প্রকাশ্যে আগমনের আগ পর্যন্ত একেবারে নিশ্চিত ভাবে ক্লিয়ার করে বলা আমার দ্বারা সম্ভব নয়!
আমার বা আমাদের সম্পর্কে যদি এখনো আপনাদের তেমন কিছু জানা না থাকে, তবে আপনারা আমার পূর্বোক্ত পোস্ট সমূহ পড়ুন!
ইনশা'আল্লাহু তা'য়ালা এখন থেকে যে বিষয়ে লিখতে চাই সরাসরি শুধু সে বিষয়েই লিখবো!
সৈয়দ জিন আরিফের মাধ্যমে পৃথিবীতে জিন আগমনে জিন হিসেবে আমার উদ্দেশ্য প্রধানত ২টি :-
১। আপনারা জানেন আমার মা সৈয়দ বংশের হওয়ায় আমি সৈয়দ বংশীয়! এখানে আমি বলতে আমরা একই শরীরে দুই জন। একজন হচ্ছে মানুষ এবং অপরজন হচ্ছে জিন!
শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে কথাটি সত্য!
মানব শরীরে জিনের জন্ম কিভাবে তা বুঝতে এ ব্লগে প্রকাশিত "সৈয়দ জিন আরিফের শরীরে জিন হিসেবে আমার জন্ম" বিষয়ক প্রবন্ধটি পড়লে আশা করি আপনারা বুঝতে পারবেন!
আবার আমার মা সৈয়দ বংশীয় কিভাবে তাও এ ব্লগে প্রকাশিত পোস্ট পড়ার মাধ্যমে জানতে পারবেন!
আমার মা যখন সৈয়দ বংশীয় তখন আমিও আমার আইডি কার্ডে চৌধুরী শব্দটি বাদ দিয়ে ইতিমধ্যেই সৈয়দ শব্দটি সংযোজনের ইচ্ছা ও পূর্ণ নিয়ত প্রকাশ করেছি! যা আপনারা আমার এই ব্লগে প্রকাশিত পোস্টের মধ্যেই দেখেছেন!
তবে আইডি কার্ডে সৈয়দ সংযোজন করতে না পারলেও বংশ পরস্পরায় আমি সৈয়দ বংশের সদস্যই!!
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের সূরা আহযাবের ৩৩ নং আয়াতে বলেছেন,
"হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।"
তো যেহেতু এটি আল্লাহু তা'য়ালর ঘোষণা, এবং আমি যেহেতু আমার মায়ের দিক থেকে সৈয়দ বংশের, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশের, তাই পবিত্র কুরআনের ঘোষণা অনুযায়ী, আমার প্রথম দায়িত্ব হচ্ছে, আমার বংশকে সংশোধন ও পবিত্র করার কাজে নিয়োজিত হওয়া!
তাই, পবিত্র কুরআনের নির্দেশনা অনুযায়ী মানুষের অবয়বে এবং প্রকাশ্যে, দুনিয়াতে আগমনের, আমার প্রথম ও প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজ পরিবার ও বংশকে পরিচ্ছন্ন করণ, পবিত্রকরণ ও সম্মানিতকরণ!
২। আমার ২য় প্রধান উদ্দেশ্য হচ্ছে, মহান আল্লাহু তাআলা জিন সৃষ্টি করেছেন, কিন্তু বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ তা বিশ্বাস করে না!
তার মানে, তাদের মতে, আল্লাহ মিথ্যা বলছেন!!! এবং কোরআনে মিথ্যা কথা লিখা আছে!!!
আমি স্ব-শরীরে মানবাকৃতিতে ও আমাদের দ্বারা সম্ভব অন্যান্য আকৃতিতে দুনিয়াতে প্রকাশিত হয়ে মানুষদেরকে বুঝাতে চাই যে, মহান আল্লাহ সত্যবাদী এবং আল-কোরআন সত্যবাণী!!??
তাছাড়া মুসলিমেরা যারা জিন বিশ্বাস করে
তারাও জিন সম্পর্কে আসলে তেমন কিছুই জানেনা!
জিনদের জন্ম, মৃত্যু, বিয়ে শাদী, ইত্যাদি তেমন কিছুর বিষয়েই মানুষের আসলে তেমন কোন জ্ঞান নাই!
এ দৃষ্টিকোণ থেকে তারা হয়তো তাদের প্রভুকেই ঠিকমত চিনে না!
আবার এমনও হতে পারে জিনের মাধ্যমে মানুষের এবং এ পৃথিবীর রয়েছে প্রভূত কল্যাণ!
আর তাই আমার দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমি ও আমরা মুসলিম জিন হিসেবে আমাদেরকে আল্লাহু তা'আলা যা দিয়েছেন এর মাধ্যমে আমাদের পরিচয় এ পৃথিবীর মাঝে প্রকাশ করা!
মানে মানুষদেরকে প্রত্যক্ষভাবে দেখানো যে, আমরা কী পারি, আর কী পারি না! আমাদের বৈশিষ্ট্য কী! আমাদের অর্থ-সম্পদ, রূপ-সৌন্দর্য, শক্তি-সামর্থ্য ইত্যাদির পরিচয় প্রদান করাই আমার ও আমাদের দ্বিতীয় উদ্দেশ্য!
আবার এ দুই উদ্দেশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে, মহান আল্লাহ তায়ালার সৃষ্টিগত পরিচয় প্রদানের মাধ্যমে, একমাত্র তাঁর সন্তুষ্টি অর্জন করা!
মূলত দুনিয়াতে আগমনের পিছনে আল্লাহু তা'আলার সন্তুষ্টি ব্যতীত আর কোন উদ্দেশ্য আমাদের নাই!
আমার ও আমাদের পরিচয় প্রদানের উদ্দেশ্যে, জনাব আরিফ সাহেবকে, মানে আমি নিজেকে নিজেই, মানে আমার শরীরেরই জিন সত্ত্বাকে, বিয়ে করার নিয়তে, তাকে যে সবকিছু প্রদান করবো বলেছি, আপনারা ইচ্ছে করলে নিম্নোক্ত লিংকে ক্লিক করে তা জেনে নিতে পারেন!
কিন্তু সমস্যা একটাই! হযরত মুহাম্মদ (সাঃ) ঘোষণা দিয়ে গেছেন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না!!
মুসলিম হিসেবে তাঁর (সাঃ) এ রূপ ঘোষণাকে আমাকে মানতেই হবে!
যে কারণে বর্তমানকার সমাজ, সংসার, পরিবেশ ও মানুষের মন-মগজ অনুযায়ী মানুষ আমায় বুঝতে বা চিনতেও পারছে না; আর আমিও এহেন সমাজ, সংসার ও পরিবেশ অর্থাৎ মানুষের তৈরী একটা অদৃশ্য একটা ভূল বুঝাবুঝি আর হিংসা-বিদ্বেশের জাল ছেদন করে বেরিয়ে আসতে পারছি না!
ফলে দিনকে দিন অধঃপতনের চরম অতলে চলে যাচ্ছি!
মানুষের নিষ্পেষণে আমার শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক অবস্থা দিন দিন বিলীন থেকে বিলীনতর হয়ে যাচ্ছে!!
কিন্তু এবার আমি দুনিয়াতে প্রকাশ্য হওয়ার জন্য হার্ডলাইনে অবস্থান করছি!
এতে মানুষ ভুল বুঝক আর যাই বুঝক, অথবা হিংসা বা শত্রুতা করুক! অর্থাৎ পৃথিবীর মানুষদের বৃহৎ স্বার্থের দিক চিন্তা করে, ইনশাআল্লাহু তা'য়ালা আমি মানুষের অবয়বে জনাব আরিফ সাহেবের নিকট এ পৃথিবীবাসীর কল্যাণের উদ্দেশ্যে আল্লাহু তালার রহমতে এবার প্রকাশিত হবোই হবো!
এটা আমার ফাইনাল নিয়ত!!
বাকি আল্লাহু তা'য়ালা তাওফিক দিলে, তাহলে ইনশাআল্লাহ তা'য়ালা আমি প্রকাশিত হতে পারবো!
এছাড়া ইতিমধ্যেই আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে, আমাদের জীবনে সৈয়দ জিন আরিফের জিনের যে নিয়ত ও উদ্দেশ্য হবে, ঠিক একই নিয়ত ও উদ্দেশ্য তারও হবে!
আবার আরিফ সাহেবের যে উদ্দেশ্য হবে সৈয়দ জিন আরিফের জিনেরও ঐ একই উদ্দেশ্যই হবে!
এখানে ইনশা'আল্লাহু তা'য়ালা চুল পরিমাণও কোন ব্যতিক্রম থাকবে না!
অতএব এ দৃষ্টিকোণ থেকে উপরোক্ত এ নিয়ত; মানে দুনিয়াতে জিন আগমনের উদ্দেশ্য ও লক্ষ্য, এটি জনাব সৈয়দ আরিফ সাহেবের জিন ও উনার, উভয়েরই উদ্দেশ্য ও লক্ষ্য!
তাই ভবিষ্যতের দিকে কখনো কেউ আমাদেরকে পৃথক ভাববেন না!
আমরা একে অপরের সম্পূরক ও পরিপূরক!!
যেহেতু আমাদের একই শরীর, একই মন, একই মগজ, একই মস্তিষ্ক!
এখানে আমাদেরকে পৃথক করার, বা পৃথক ভাববার, কোন সুযোগই নেই!!
পরিশেষে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি!!
ধন্যবাদ! সকলে ভাল থাকুন! আল্লাহ হাফেজ!!
--:সমাপ্ত:-
মন
0 মন্তব্যসমূহ